ঢাকাTuesday , 18 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন ১৫ হাজার ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : কর্মী অভাবে হুমকির মুখে পড়া মার্কিন ব্যবসার ধস ঠেকাতে নতুন করে ১৫ হাজার অস্থায়ী ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির হোমল্যান্ড সিকিউরিটির বরাতে এই তথ্য নিশ্চিত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন শ্রমমন্ত্রী আলেক্সান্ডার কস্তার সঙ্গে বৈঠকের পর হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জন কেলি এই সিদ্ধান্ত নেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘মার্কিন ব্যবসায়ীদের সহায়তা করতে হোমল্যান্ড সিকিউরিটি এই অস্থায়ী ভিসার অনুরোধ জানিয়েছে।’ কর্মীরা রিসোর্ট, সিফুড তৈরি সহ অন্যান্য কাজ করতে পারবে।
চলতি বছরেই জন কেলিকে ভিসা দেওয়ার অনুমতি দিয়েছিলো কংগ্রেস।
তবে এমন সিদ্ধান্তের বিরোধীতা করছেন কেউ কেউ। তাদের মতে, এতে করে মার্কিনীদের অনেকের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। নাম্বার ইউএসএ’র প্রেসিডেন্ট রয় বেক বলেন, ‘এতে করে মার্কিনীদের কর্মসংস্থান হুমকির মুখে পড়তে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন মার্কিনীদের কাজ সবার আগে। কিন্তু সেটি পূরণে ব্যর্থ হচ্ছেন তিনি।