ঢাকাTuesday , 18 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেষ হলো যুক্তরাষ্ট্রের ল্যাপটপ নিষেধাজ্ঞা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব এয়ারলাইন্সের যাত্রীদের ল্যাপটপ বহনে নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার দেশটির ট্রান্সপোর্টেশন সিকিউরিটি কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করে। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের সবগুলো এয়ারলাইন্স থেকে এই নিষেধাজ্ঞা উঠে গেল। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
চলতি বছর মার্চে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কয়েকটি দেশের যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানে স্মার্টফোন ব্যতিত যেকোনও ইলেক্ট্রনিক ডিভাইস বহনে নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। এরপর চলতি সপ্তাহে নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক বলে কয়েকটি বিমানবন্দর ও এয়ারলাইন্স থেকে এই নিষেধাজ্ঞা তুলে নিতে শুরু করে যুক্তরাষ্ট্র। সেই ধারবাহিকতায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো ইজিপ্টএয়ার থেকে।
গত মাসে মার্কিন কর্মকর্তারা ঘোষণা দিয়েছিলেন নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক হলে তারা ল্যাপটপ নিষেধাজ্ঞা তুলে নেবে। সেই ধারবাহিকতায় গত সপ্তাহে নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক বলে কয়েকটি বিমানবন্দর ও এয়ারলাইন্স থেকে এই নিষেধাজ্ঞা তুলে নিতে শুরু করে যুক্তরাষ্ট্র। সেই ধারবাহিকতায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স থেকে।