ঢাকাFriday , 14 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘আপনার ফিগারতো বেশ চমৎকার’

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : দৈহিক গড়নের জন্য ফরাসি প্রেসিডেন্টের স্ত্রী ব্রিগিটি ম্যাকরনের প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্যারিস সফররত ট্রাম্প ব্রিগিটির উদ্দেশে বলেছেন, ‘আপনার ফিগারতো বেশ চমৎকার।’ বৃহস্পতিবার ট্রাম্পের এই মন্তব্য করার মুহূর্তটির ভিডিও প্রকাশ করা হয়েছে ফ্রান্স সরকারের ফেসবুক পেজে।
ভিডিওতে দেখা যায়, হোটেল ডি ইনভ্যালিডসে ট্রাম্প, তার স্ত্রী মেলানিয়া, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এবং তার স্ত্রী ব্রিগিটি ম্যাকরন একসঙ্গে দাঁড়িয়ে সাংবাদিকদের ছবি তোলার সুযোগ দেন। এরপরই তারা ঘুরে দাঁড়ান এবং ট্রাম্প ব্রিগিটির উদ্দেশে বলেন, ‘আপনার ফিগারতো বেশ চমৎকার।’ এর পরপরই আবার ট্রাম্প বলেন, ‘সুন্দর’। ফরাসি প্রেসিডেন্ট বা ফার্স্ট লেডি অবশ্য এর কোনো জবাব দেননি।
৬৪ বছরের ব্রিগিটি এক সময় ইমানুয়েলের শিক্ষক ছিলেন। ৩৯ বছর বয়সী ম্যাকরনের সঙ্গে তার প্রেম কাহিনী ও বিয়ে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের আগে বেশ আলোচনার জন্ম দিয়েছিল।
ফরাসি ফার্স্টলেডিকে উদ্দেশ করে ট্রাম্পের এই মন্তব্য প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচনার ঝড় ওঠে। জিন সিবেল নিউসম নামের এক অভিনেত্রী টুইটারে লিখেছেন, ‘মি. ট্রাম্প, আপনি নারীদের দেহ নিয়ে যা ভাবেন, সেসব বিষয়ে অযাচিত মন্তব্য তারা শুনতে চায় না। এটা স্থূল এবং সম্পূর্ণ অনুচিত।’