ঢাকাFriday , 14 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ায় ব্যাপক অগ্নিকাণ্ড

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক :  অস্ট্রেলিয়ার মেলবোর্নে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের কারণে সৃষ্ট ধোঁয়া পুরো শহরে ছেয়ে গিয়েছে। অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, নবায়নযোগ্য একটি কারখানায় বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরো আটজনকে অ্যাজমার চিকিৎসা দেওয়া হয়েছে। ‘খেলার মাঠের আয়তনের’ সমান কারখানাটিতে আগুন নেভাতে আরো দুদিন সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।
অগ্নিকাণ্ডের মাত্রা এতোটাই ব্যাপক যে ১৫ কিলোমিটার দূরেও ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়েছে।মেট্রোপলিটন ফায়ার ব্রিগেড কমান্ডার ব্রেনডেন অ্যাংউইন জানিয়েছেন, হাজার হাজার টন প্লাস্টিক, কার্ডবোর্ড ও কাগজের কারণে আগুন আরো উস্কে উঠছে। ‘আগুন নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য হয়ে পড়ছে’ বলেও জানান তিনি।তিনি বলেন, আমরা অগ্নিনির্বাপন বাহিনীর সদস্যদের নিয়ে উদ্বিগ্ন আছি।