আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নাজরান প্রদেশে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের সবাই ভারত এবং বাংলাদেশি প্রবাসী শ্রমিক। নাজরান পুলিশ বলছে, অগ্নিকাণ্ডে আহত হয়েছে আরও ছয়জন।টুইটে বলা হয়, দম বন্ধ হয়ে ১১ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ছয়জন। অগ্নিকাণ্ডে হতাহতরা সবাই ভারত এবং বাংলাদেশি প্রবাসী শ্রমিক।
এদিকে একই দিন তাবুকের একটি ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১০ হাজার বর্গমিটার আয়তনের ওই ফার্মের আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে এনেছেন। তাবুকের মুখপাত্র লেফটেন্যান্ট হুসাম আল মাসুদি বার্তাসংস্থা এএফপিকে বলেন, কর্তৃপক্ষ এ ঘটনায় তদন্ত শুরু করেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

