ঢাকাSunday , 9 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নরওয়েতে নাইটক্লাবে গোলাগুলি

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : নরওয়ের রাজধানী অসলোর একটি নাইটক্লাবে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার রাতের এ ঘটনায় আহত হয়েছে চারজন।
অসলোর পুলিশ রোববার ভোরে টুইটার বার্তায় জানিয়েছে, অসলোতে ব্লু নামের একটি নাইটক্লাবে শনিবার রাতে গোলাগুলির ঘটনা ঘটে। ক্লাবটি শহরের ব্রেন্নেরিভিইয়েন এলাকায় অবস্থিত। গুলিতে চারজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে তাদের অবস্থা গুরুতর কিনা এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। এছাড়া এর সঙ্গে জঙ্গি হামলার সংশ্লিষ্টতা রয়েছে কিনা এ ব্যাপারেও পুলিশ কিছু্ জানায়নি। গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।