ঢাকাFriday , 7 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রী মেলানিয়ার জন্মভূমিতে যাবেন ট্রাম্প

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের জন্মভূমি স্লোভেনিয়া সফরে যাবেন।
বৃহস্পতিবার পোল্যান্ডের রাজধানী ওয়ারসতে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এ সময় সেখানে উপস্থিত স্লোভেনিয়ান প্রেসিডেন্ট বোরুত পোহার স্লোভেনিয়া সফরের জন্য ট্রাম্পকে আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করেন তিনি। রয়টার্স অনলাইনের এক সংক্ষিপ্ত খবরে এ তথ্য জানানো হয়েছে।
আমন্ত্রণ গ্রহণ করলেও কবে নাগাদ স্লোভেনিয়া সফর করবেন ট্রাম্প, তা জানাননি তিনি।
স্লোভেনিয়ার পূর্বাঞ্চলে সেভনিকা শহরে বেড়ে ওঠেন ট্রাম্পের তৃতীয় স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া। স্লোভেনিয়াতেই তিনি মডেলিং ক্যারিয়ার শুরু করেন। পরে ক্যারিয়ার বড় করতে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ হয়, দুজন প্রেমে পড়েন এবং শেষমেষ পরিণয় ও সংসার।
এদিকে, বৃহস্পতিবার পোল্যান্ডে ইউরোপীয় নেতাদের উদ্দেশে বক্তব্য দেন ট্রাম্প। তার বক্তব্যে গুরুত্ব পায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ইস্যু, ন্যাটোর বাজেটে সদস্য দেশগুলোর আরো বেশি অংশগ্রহণ এবং পূর্ব ইউরোপের দেশগুলোকে রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্তকরণ। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ জার্মানিতে পৌঁছানোর কথা ট্রাম্পের। শুক্রবার জার্মানির হাম্বুর্গে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি।