ঢাকাThursday , 6 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গিদের কাঁচা খাওয়ার হুমকি দুতের্তের

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : দুই ভিয়েতনামি নাবিককে অপহরণ ও হত্যাকারী জঙ্গিগোষ্ঠীকে কাঁচা খেয়ে ফেলার হুমকি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।বুধবার স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তিনি এ হুমকি দেন।
গত বছরের নভেম্বরে সাগর থেকে চার ক্রুসহ একটি ভিয়েতনামি জাহাজ ছিনতাই করে সন্ত্রাসীরা। বুধবার ফিলিপাইনি সেনারা মিন্দানাওয়েতে দুই জিম্মির মৃতদেহ উদ্ধার করেছে। এ ঘটনার জন্য জঙ্গিগোষ্ঠী আবু সায়েফকে দায়ী করছে ফিলিপাইনের সেনাবাহিনী। এই জঙ্গিগোষ্ঠী বিভিন্ন সময় মুক্তিপণ আদায় করতে নাবিকদের অপহরণ করে ।
দুতের্তে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জঙ্গিদের উদ্দেশে দুতের্তে বলেন, ‘তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের কলিজা খাব। আমাকে লবন আর ভিনেগার দাও, তোমাদের সামনেই আমি এটি খাব।
তিনি বলেন, ‘আমি সবকিছুই খাই। আমি খুঁতখুঁতে নই। যা খাওয়া যাবে না তাও আমি খাই।’ মোবাইল ফোনে নিহত এক ভিয়েতনামি নাবিকের ছবি দেখিয়ে জঙ্গিদের অভিশম্পাত করেন দুতের্তে। তিনি বলেন, ‘আমরা এই লোকদের হাতে নিজেদের জিম্মি রাখব? বেশ্যার পুত্রদের?