ঢাকাWednesday , 5 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প্। আগামী শুক্রবার হামবুর্গে জি-২০ সম্মেলনের ফাঁকে দুই রাষ্ট্রপ্রধান বৈঠকে বসবেন। মঙ্গলবার ক্রেমলিন ও ওয়াশিংটন এ তথ্য নিশ্চিত করেছে।
২০১৪ সালে ক্রিমিয়াকে নিজেদের অর্ন্তভূক্ত করে নেওয়ায় ২০১৪ সালে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই রুশ-মার্কিন সম্পর্কে টানপোড়েন চলছিল। সর্বশেষ ২০১৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘে সম্মেলনের ফাঁকে ওবামা-পুতিন আনুষ্ঠানিক বৈঠকে বসেছিলেন। ওই বৈঠকের দুদিন পরেই সিরিয়ায় আইএসের ওপর প্রথমবারের মতো বিমান হামলা চালায় রাশিয়া।
২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের ঘোষণা দিয়েছিলেন। ২০১৫ সালে তিনি বলেছিলেন, ‘পুতিন আমার চেয়েও চমৎকার মানুষ।’