ঢাকাWednesday , 5 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রিটিশ কাউন্সিল জনগণের জ্ঞান দক্ষতা বিকাশে ভূমিকা রাখছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রম সম্পর্কে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, ‘জ্ঞান-বিজ্ঞানের সব শাখার বইয়ে ব্রিটিশ কাউন্সিল সমৃদ্ধ, যা জনগণের জ্ঞান ও দক্ষতা বিকাশে ব্যাপক ভূমিকা রাখছে।’ বুধবার ইউজিসি চেয়ারম্যানের নিজ দপ্তরে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশর ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রু নিউটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
অধ্যাপক আবদুল মান্নান বলেন, বাংলাদেশে উচ্চশিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নে ইউজিসি ও ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে কাজ করছে। ইউজিসি সর্বদা ব্রিটিশ কাউন্সিলের সাথে কাজ করতে স্বাচ্ছন্দবোধ করে। সাক্ষাৎকালে ইউজিসি চেয়ারম্যান বাংলাদেশের সার্বিক শিক্ষাব্যবস্থা সম্পর্কে অ্যান্ড্রু নিউটনকে অবহিত করেন।
তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সার্বিক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেশের উচ্চশিক্ষা সম্প্রসারণ এবং মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশের শিক্ষা খাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে উচ্চশিক্ষার গুণগতমান উন্নয়ন ও তা বজায় রাখা।