ঢাকাSunday , 2 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ৭

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে তিনটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় সাতজন নিহত হয়েছেন। রোববার এক পুলিশ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শহরের তাহিরির স্কয়ারে একটি গাড়ি পুলিশের ঘেরাওয়ের মধ্যে পড়ে যায়। এসময় বোমাটির বিস্ফোরণ ঘটালে সাতজন নিহত ও ১৩ জন আহত হয়। অন্য দুটি গাড়ি কর্তৃপক্ষ ধ্বংস করতে সক্ষম হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সন্ত্রাসীদের তাদের লক্ষ্যবস্তুতে পৌছার আগেই নিরাপত্তা বাহিনী প্রতিরোধ করায় হতাহতের সংখ্যা কমানো সম্ভব হয়েছে। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে ব্যস্ত এলাকাতে বোমা বিস্ফোরণের চেষ্টা করেছিল হামলাকারীরা।
রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত দৃশ্যে দেখা গেছে, বোমা বিস্ফোরণের পর রাস্তায় ছিন্নবিচ্ছিন্ন ধ্বংসাবশেষ, ক্ষতিগ্রস্ত গাড়ি এবং ইস্পাতের স্তুপ পড়ে থাকতে দেখা গেছে। গত মার্চে দামেস্কে দুটি আত্মঘাতী হামলায় বেশ কয়েকজন লোক নিহত হয়। চরমপন্থি গোষ্ঠী ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছে।
প্রায় ছয় বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। এই যুদ্ধে এ পর্যন্ত ৩০ হাজারেরও বেশি সিরীয় নিহত হয়েছেন।