ঢাকাSaturday , 1 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হলি আর্টিজানের অভিজ্ঞতা সফলতা এনেছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) মোখলেছুর রহমান বলেছেন, গুলশান হামলার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। এটি আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। এখান থেকে অভিজ্ঞতা অর্জন করে জঙ্গি দমনে সফল হয়েছি। শনিবার দুপুরে গুলশান হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোখলেছুর রহমান বলেন, ‘শুরুর দিকে আমরা এর ব্যাপ্তি বুঝতে পারিনি। এ জন্য ঘটনাটি এতো বড় হয়েছিল। তবে পরবর্তীতে আমরা এটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনি।’ সাংবাদিকদের এক প্রশ্নে মোখলেছুর বলেন, ‘ওই হামলার পর জঙ্গিদের পুরো নেটওয়ার্ক আমরা জানতে পারি। পরে বিভিন্নস্থানে পুলিশ জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করে। অনেক জঙ্গি গ্রেপ্তার ও নিহত হয়েছে। এতে তারা দুর্বল হয়ে পড়েছে।’
এর আগে তিনি জঙ্গি হামলায় নিহতদের আত্মার শান্তি কমানা করেন ও শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।উল্লেখ্য, ২০১৬ সালে ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে হামলা চালায় পাঁচ জঙ্গি। এ ঘটনায় ১৭ বিদেশিসহ ২২ জন নিহত হন।