ঢাকাSaturday , 1 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুলশানে হামলাকারীদের ফরেনসিক প্রতিবেদন প্রকাশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গুলশানের হলি আর্টিজানে নিহত জঙ্গিদের ফরেনসিক প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাপসাতাল কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়েছে, নিহত পাঁচ জঙ্গির শরীরে কোনো শক্তিবর্ধক বা নেশাজাতীয় কিছু পাওয়া যায়নি। হামলার সময় তারা স্বাভাবিক ও সুস্থ মস্তিষ্কের ছিলেন।
শনিবার দুপুরে ঢামেক হাসপাতাল ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ বলেন, তাদের শরীরে শক্তিবর্ধক বা নেশাজাতীয় কিছু পাওয়া যায়নি। তাদের শরীরে গুলি, জখমের চিহ্ন ও বোমার স্প্লিন্টার পাওয়া গেছে।
জঙ্গিদের ময়নাতদন্তকারী এ চিকিৎসক বলেন, নিহতদের ময়নাতদন্ত করে তাদের শরীর থেকে রক্ত, চুল ও প্রস্রাব নমুনা সংগ্রহ করা হয়। এরপরই তা বিভিন্ন পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। যা পরবর্তীতে আমাদের হাতে আসে। এরপরই আমরা নিশ্চিত হই হামলার আগে জঙ্গিরা কোনো ধরনের শক্তিবর্ধক খায়নি। আর তাদের মৃত্যু হয়েছে গুলিতে। এ ছাড়া তাদের শরীরে জখম এবং স্প্লিন্টার পাওয়া গেছে। এই প্রতিবেদন মামলার তদন্ত কর্মকর্তার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
জঙ্গিদের ফরেনসিক নমুনা এফবিআই ও ভারতীয় একটি গোয়েন্দা সংস্থাকে দেওয়া হয়েছিল বলে জানান সোহেল মাহমুদ।
২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ৫ জঙ্গি হামলা চালায়। পরদিন ভোরে সেনাবাহিনীর অভিযানে জঙ্গিরা নিহত হয়। ওই হামলায় ১৭ বিদেশিসহ ২২ জন নিহত হন। এদের মধ্যে পুলিশের দুজন কর্মকর্তা ছিলেন। বিদেশিদের মধ্যে ৯ জন ইতালির, ৭ জন জাপানি ও একজন ভারতীয় ছিলেন। বাকিরা বাংলাদেশি।