ঢাকাThursday , 29 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিলের প্রেসিডেন্টের বাসভবনে গাড়ি নিয়ে হামলা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেলে টিমারের সরকারি বাসভবনে গাড়ি নিয়ে হামলা চালিয়েছে এক ব্যক্তি। বুধবার ওই ব্যক্তি তার গাড়িটি নিয়ে সোজা বাসভবনের মূলফটকে আঘাত হানে।
নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই সময় প্রেসিডেন্ট বাসভবনে ছিলেন না। গাড়ি নিয়ে দ্রুত গতিতে বাসভবনের ফটকে আঘাত হানার আগ মুহূর্তে নিরাপত্তা রক্ষীরা চালককে সতর্ক করার জন্য ফাঁকা গুলি ছোঁড়ে। তবে চালক গাড়ি না থামিয়ে সোজা ফটকে আঘাত হানে। গাড়িটি সেখানেই থেমে গেলে পরে তাকে আটক করা হয়। গাড়িচালক প্রাপ্তবয়স্ক নয় বলেও জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
প্রেসিডেন্ট টিমারের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতির অভিযোগ উঠেছে।চলতি সপ্তাহের প্রথম দিকে আদালতে প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। আদালত এ বিষয়ে পার্লামেন্টে আলোচনার নির্দেশ দিলেই আইনপ্রণেতারা পরবর্তী পদক্ষেপ নেবেন। টিমারের পদত্যাগ দাবিতে ইতিমধ্যে বিক্ষোভ করেছে ব্রাজিলের জনগণ। তবে টিমার ক্ষমতা ত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন।