ঢাকাWednesday , 21 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম-কক্সবাজার রেল উন্নয়নে ৩০ কোটি ডলার ঋণ এডিবির

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আঞ্চলিক বাণিজ্য ও কানেক্টিভিটি উন্নয়নে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন করা হচ্ছে। সাসেকের আওতায় ১০২ কিলোমিটার রেললাইন স্থাপনে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৩০ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে বাংলাদেশকে। এই প্রকল্পে অর্থায়নের জন্য এডিবি চুক্তি করেছে।
বুধবার শেরেবাংলা নগরস্থ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে বাংলাদেশ ও এডিবির মধ্যে এই ঋণ চুক্তি হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আযম এবং এডিবির পক্ষে মুখ্য কান্ট্রি স্পেশালিস্ট জ্যোসনা ভার্মা চুক্তিতে স্বাক্ষর করেন।
জানা যায়, এই ঋণের আওতায় দোহাজারি হতে কক্সবাজার পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ করা হবে। আগামী ২০২২ সালে প্রকল্পটি শেষ হওয়ার কথা। এডিবি চার কিস্তিতে ওসিআর এবং সহজ শর্তে সিওএল হিসাবে মোট ১৫০ কোটি ডলার দেবে। এই লক্ষ্যে এডিবির সঙ্গে ফ্রেমওয়ার্ক ফাইনান্সিং এগ্রিমেন্ট স্বাক্ষরিত হলো। যার ফলে প্রথম কিস্তিতে ৩০ কোটি ডলার দিচ্ছে। দ্বিতীয় কিস্তিতে দেবে ৪০ কোটি ডলার। তৃতীয় কিস্তিতে ৫০ কোটি ডলার এবং শেষে ৩০ কোটি ডলার দেবে এডিবি। প্রত্যেক কিস্তির জন্য আলাদা আলাদা চুক্তি করতে হবে।
এই লাইন নির্মাণের ফলে চট্টগ্রাম-কক্সবাজার করিডরের সঙ্গে ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডরকে যুক্ত করা হবে। ৩০ কোটি ডলারের মধ্যে ২১ কোটি ডলার ওসিআর ঋণ। পাঁচ বছরের গ্রেসপিরিয়ডসহ মোট ২৫ বছরে পরিশোধযোগ্য। সুদ হার লাইবোরসহ ০.৫ শতাংশ এবং ম্যাচুরিটি প্রিমিয়াম ০.১ শতাংশ। এ ছাড়া অবিতরণকৃত ঋণের ওপর কমিটমেন্ট চার্জ ০.১৫ শতাংশ।