ঢাকাMonday , 19 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিভিন্ন স্থানে বজ্রপাতে ছয়জনের মৃত্যু

Link Copied!

নিউজ ডেস্ক : বজ্রপাতে ফরিদপুর, মানিকগঞ্জ, কুষ্টিয়া ও মাগুরায় স্কুলছাত্রসহ ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ সব ঘটনা ঘটে।
ফরিদপুর : সদর উপজেলার কবিরপুর গ্রামে বৃষ্টির মধ্যে মাঠে কাজ করছিলেন ওমর আলী। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওমর আলীর বাড়ি নাটোর জেলায়।
এ ছাড়া সোমবার সকালে তিন দিনমজুর জেলার চরভদ্রাসন উপজেলার ছমির ব্যাপারী ডাঙ্গী এলাকায় মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে কাবুল নামে এক দিনমজুরের মৃত্যু হয়। কাবুলের বাড়ি কুষ্টিয়া জেলায়। এ ঘটনায় অপর দুই দিনমজুর আহত হন।
মানিকগঞ্জ : শিবালয় উপজেলার বরুলিয়া গ্রামে বজ্রপাতে রুহুল শেখ (৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে স্থানীয় নালী বরুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
কুষ্টিয়া : দৌলতপুর উপজেলায় বজ্রপাতে বাদশা (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঠাকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বাদশা ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এ সময় তার ভাই রাজা আহত হয়।
মাগুরা : মাগুরায় সোমবার দুপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সদরের মঘি গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে আসাদ শেখ (৫০) ও নালিয়ারডাঙ্গি গ্রামের রিপু জোয়ারদারের ছেলে পলন্দি জোয়ারদার (৪০)।
মাগুরা সদর থানার ওসি ইলিয়াছ হোসেন জানান, সোমবার বেলা ১১টার দিকে ঝড়বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় বজ্রপাতে আসাদ ও পলন্দি আহত হন। তাদের মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।