ঢাকাMonday , 19 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ও লন্ডনে দুর্ঘটনায় মন্ত্রিসভার শোক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সাবাজারে পাহাড় ধসে হতাহতের ঘটনা এবং যুক্তরাজ্যের লন্ডনে ২৪ তলা ভবনে অগ্নিকাণ্ডে হতাহতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
সোমবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ শোক প্রস্তাব গৃহীত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।