নিজস্ব প্রতিবেদক : জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা, ২০১৭ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, ‘তথ্য মন্ত্রণালয় প্রস্তাবটি উত্থাপন করে। আলোচনা-পর্যালোচনা শেষে এই নীতিমালার খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়।’
এছাড়া, বাংলাদেশ চিনি (রাস্তাঘাট উন্নয়ন উপকর) আইন, ২০১৭ এর খসড়ার নীতিগত অনুমোদন ও কৃষিকাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন, ২০১৭ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

