ঢাকাSaturday , 10 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভ্যাট আইনে এখনো প্রকৃত সত্য উঠে আসছে না

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : নতুন ভ্যাট আইন নিয়ে যেসব আলোচনা হচ্ছে তা বেশির ভাগই ‘মিথ’ (কল্পকাহিনী) ও অসত্য। এখনো প্রকৃত সত্য উঠে আসছে না বলে মন্তব্য করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
শনিবার রাজধানীর কাকরাইলের আইডিবি ভবনে ভ্যাট আইনবিষয়ক ট্যাক্স ট্রেনিং ইনিস্টিটিউটের কর্মশালায় তিনি এসব কথা বলেন। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মিলনায়তনে ২০১৭-২০১৮ অর্থবছরের প্রস্তাবিত ভ্যাট নিয়ে ওই কর্মশালার আয়োজন করা হয়।
এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট আইন নিয়ে যেসব আলোচনা হচ্ছে তার বেশির ভাগই ‘মিথ’(কল্পকাহিনী) ও অসত্য। আলোচনায় প্রকৃত সত্য উঠে আসছে না। আমাদের ভ্যাট আইনের ভালো দিকগুলো তুলে ধরতে হবে। ভারতে ১৮ থেকে ২৮ শতাংশ ভ্যাট শতাংশ পর্যন্ত ভ্যাট দিতে হচ্ছে। সেখানে আমাদের ১৫ শতাংশ ভ্যাট হার দিতে হয়। ভারতে অনেক পণ্যেই ভ্যাট দিতে হয় এমন কিছু পণ্যে এখানে ভ্যাট অব্যাহতি রয়েছে। এ বিষয়গুলো বেশি বেশি তুলে ধরতে হবে।
তিনি বলেন, বাজেট ও ভ্যাট আইন নিয়ে অনেক অলোচনা হয়েছে। অতীতে অনেক অস্পষ্টতা ছিল, যা দূর করা হয়েছে। আলোচনা করলে সকল অস্পষ্টতা দূর হবে। যে সকল বিষয় ব্যাখ্যা করার প্রয়োজন সেগুলা আপনাদের (আইনজীবী) তুলে ধরতে হবে।
নজিবুর রহমান বলেন, ইতোমধ্যে আমাদের ২৯ ইটিআইএনধারী করদাতা সংগ্রহ করতে সক্ষম হয়েছি। রাজস্ব নিয়ে বাহাদূরী দেখাবে জনগণ। যে সকল পরিবারের সকল সদস্য আয়কর দেবে, সেই পরিবারকে ‘কর বাহাদূর পরিবার’ খেতাব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের উন্নয়নের অক্সিজেন রাজস্ব আমরা আহরণে কাজ করে যাচ্ছি। প্রস্তাবিত বাজেট নিয়ে সংসদে আলোচনা হচ্ছে। আলোচনা শেষে দেশের জন্য যা মঙ্গলজনক তাই সংসদে পাস হবে। আমরা সে নির্দেশনা মেনে কাজ করব। এই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে তিনি ভ্যাট অনলাইন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিআর সদস্য লুৎফর রহমান (শুল্কনীতি), পারভেজ ইকবাল (করনীতি) ও বাংলাদেশ ট্যাক্স ট্রেনিং ইনস্টিটিউটের (বিটিটিআই) প্রধান উপদেষ্টা শ্যামল কান্তি ঘোষ প্রমুখ।