ঢাকাSunday , 28 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে ৫ বাসের সংঘর্ষে নিহত ৬

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মদিনা-কাশিম মহাসড়কে পাঁচ বাসের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮১ জন। হতাহতদের মধ্যে বাংলাদেশিও থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।
আল কাশিম প্রদেশের সিভিল ডিফেন্সের উপ মুখপাত্র কর্নেল আবদুল আজিজ আল-তামিমি জানিয়েছেন, শুক্রবার রাতে প্রদেশের রাজধানী বুরাইদাহ থেকে ২২৫ কিলোমিটার দূরে সাকরিয়াত কাবরা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর।
সৌদি গেজেট জানিয়েছে, পাঁচটি বাসে মোট দুইশ যাত্রী ছিলেন। ওমরাহ শেষে যাত্রীদের নিয়ে বাসগুলো সৌদি আরবের রিয়াদ ও আরব আমিরাতের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, হতাহতদের মধ্যে বাংলাদেশি, ভারতীয়সহ বিদেশিরা রয়েছেন। ধুলিঝড়ের কারণে দৃষ্টিসীমা কমে আসায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
কাশিম প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মোহাম্মদ আল-হাম্মাদ জানান, খবর পেয়ে তাদের ২৮টি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে গিয়েছে। আহতদের উদ্ধার করে বেশ কয়েকজনকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদের আশপাশের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।