ঢাকাSaturday , 27 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগামীকাল থেকে রোজা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের আকাশে গতকাল শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ শনিবার শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২৮ মে রোববার থেকে পবিত্র রমজান মাস গণনা করা হবে। এর প্রেক্ষিতে, আগামী ২২ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর উদযাপিত হবে।
গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।।
সভায় ধর্মসচিব মো. আব্দুল জলিল, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ এড. শেখ মো. আবদুল্লাহ, ওয়াকফ প্রশাসক মো. শহিদুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. মুহিবুল হোসেইন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ বি এম আমিনউল্লাহ, মন্ত্রি পরিষদ বিভাগের উপ-সচিব মো. লুৎফর রহমান, অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফজলে রাব্বী, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) ড. পিয়ার মোহাম্মদ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমদ, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠনের চেয়ারম্যান মুহাম্মদ দিলোয়ার বখত, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।