ঢাকাThursday , 25 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন নাঈম আশরাফ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে দ্য রেইন ট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের মামলার অন্যতম আসামি নাঈম আশরাফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন ।
সাতদিনের রিমান্ড শেষে নাঈম আশরাফকে বৃহস্পতিবার আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা নারী সহায়তা ও তদন্ত বিভাগের পুলিশ পরিদর্শক ইসমত আরা এমি। নাঈম আশরাফ স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার জবানবন্দি রেকর্ড করছেন বলে আদালত সূত্রে জানা গেছে।
এরআগে নাঈম আশরাফকে গত ১৭ মে রাতে মুন্সীগঞ্জের লৌহজং থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এদিকে ওই ঘটনায় সাফাত আহমেদ ও সাদমান সাকিফ গত ১৮ মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেনও ওই ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর সাফাতের দেহরক্ষি রহমত আলী রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।