ঢাকাSunday , 21 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ আফ্রিকায় নারীদের পক্ষে পুরুষদের বিক্ষোভ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা বেড়ে যাওয়া বিক্ষোভ করেছেন কয়েক হাজার পুরুষ। রাজধানী প্রিটোরিয়াতে শনিবার এ বিক্ষোভ হয়েছে। খোলোফেলো মাশা নামে আয়োজকদের একজন জানিয়েছেন, অব্যাহতভাবে বাড়তে থাকা নারী ও শিশুদের ওপর যৌন নির্যাতন, শারীরিক নির্যাত ও হত্যাকাণ্ডের ঘটনায় পুরুষদের সামগ্রিকভাবে দায় নিতে হবে।
তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার পুরষরা দীর্ঘ সময় এই ইস্যুতে নীরব ছিল। ‘আপনার পাশের বাড়িতে এক নারী আর্তচিৎকার আপনি শুনেছেন। অথচ আপনি সমস্যার কথা জেনেও ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছেন। আপনার সামনে কোনো পুরুষ যেন একজন নারীকে প্রহার বা ধর্ষণ করতে না পারে।’
যে সব দেশে বিশ্বের সবচেয়ে বেশি যৌন নির্যাতনের ঘটনা ঘটে সেগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর ৬৪ হাজার যৌন নির্যাতনের ঘটনায় অভিযোগ করা হয়েছে। চলতি বছর দেশটির সংবাদমাধ্যমগুলোতে নারী ও শিশুদের একের পর হত্যাকাণ্ড শিরোণাম হয়েছে। প্রেসিডেন্ট জ্যাকব জুমা পরিস্থিতিকে সংকটপূর্ণ বলে ঘোষণা দিতে বাধ্য হয়েছেন।
শনিবার বিক্ষোভকারীরা প্রতীকি হিসেবে আপাদমস্তক সাদা পোশাকে মোড়া এক নারীকে সামনে রেখে বিক্ষোভ করেছে। অনেকে স্বামী বা প্রেমিকের হাতে নিহত নারীদের নাম সম্বলিত প্ল্যাকার্ড বহন করেছে।