ঢাকাSaturday , 20 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনসাধারণের মাঝে তুলে ধরুন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত আট বছরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনসাধারণের মাঝে তুলে ধরুন। তারা যেন আমাদের প্রতি আস্থা রাখে এবং ভোট দেয়। শেখ হাসিনা বলেন, ‘সাধারণ মানুষের ভাগ্য যতদিন পরিবর্তন হবে না ততদিন আমাদের সংগ্রাম চলবে। আমাদের উদ্দেশ্য সাধারণ মানুষকে উন্নত জীবন দেওয়া।’
শনিবার সকালে গণভবনে অনুষ্ঠিত দলের বর্ধিত সভায় তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘নেতা হয়ে কী পেলাম, কী পেলাম না, এটা ভাবা যাবে না। জাতিকে কী দিতে পারলাম সেটাই ভাবনার বিষয়। বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী লীগকে কাজ করতে হবে।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আওয়ামী লীগের কাজ একটাই, সেটা হলো জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এ দেশের মানুষের কোনো অভাব থাকবে না। মানুষ পেট ভরে ভাত খাবে, ভালো কাপড় পরবে, লেখাপড়া করে শিক্ষিত হবে, সর্বোপরি উন্নত জীবন পাবে।’
বিএনপি বলে তারা তিন বার প্রধানমন্ত্রী ছিল, জাতীয় পার্টি বলে তারা এতদিন ক্ষমতায় ছিল। তারা ক্ষমতায় থাকার কথা বলে, তবে দেশ উন্নত হয়নি কেন? আওয়ামী লীগ যদি দেশের উন্নয়ন করতে পারে তারা পারেনি কেন? তাদের উদ্দেশ্য হলো লুটপাট করে খাওয়া আর সম্পদের পাহাড় গড়া। তা না হলে ভাঙা সুটকেস আর ছেড়া গেঞ্জি ছাড়া যাদের ঘরে কিছুই ছিল না, তারা কোটি কোটি টাকা ও বিশাল লঞ্চ বহরের মালিক হয় কীভাবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি।
শেখ হাসিনার সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় এ সভা শুরু হয়। সভায় সারা দেশ থেকে আসা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, তথ্য গবেষণা ও দফতর সম্পাদকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কার্যনির্বাহী কমিটি, উপদেষ্টা পরিষদের সদস্য, সংসদ সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।