ঢাকাThursday , 18 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোদির মতো নেতা তৈরিতে কোর্স চালু

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো ‘নেতা’ তৈরির জন্য এবার কোর্স চালু করছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) ঘনিষ্ঠ একটি প্রতিষ্ঠান। সংঘ ও বিজেপির প্রয়াত নেতা রামভাউ মালগির নামে তৈরি মহারাষ্ট্রের এই প্রতিষ্ঠান আগস্ট মাস থেকে নয় মাসের আবাসিক কোর্স চালু করতে চলেছে।
যে কোনও বিষয়ের স্নাতকেরা এই স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের জন্য আবেদন করতে পারবেন। এই কোর্সের জন্য আড়াই লক্ষ রুপি গুণতে হবে। বৃহস্পতিবার থেকেই আবেদন নিতে শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর কর্ণধার হলেন বিনয় সহস্রবুদ্ধে। সরসংঘচালক মোহন ভাগবতের ঘনিষ্ঠ নেতা নিতিন গডকড়ী দলের সভাপতি থাকার সময়েই বিনয়কে বিজেপির কেন্দ্রীয় টিমে নিয়ে এসেছিলেন। অমিত শাহের জমানাতেও তিনি দলের সহ-সভাপতি পদে রয়েছেন।
বিনয় বলেছেন, ‘সব বিষয়ে কোর্স আছে। কিন্তু ভাল নেতা কী করে হওয়া যায়, তা নিয়ে কোনও পাঠ্যক্রম নেই। এই কোর্স এমনভাবে সাজানো হয়েছে, যাতে প্রশাসনিক দক্ষতাও বাড়ে, আবার নেতৃত্বের সব গুণও ফুটে ওঠে।’
এই সুযোগে মোদি-বন্দনার সুযোগ হাতছাড়া করেনি বিজেপি নেতারা। মোদি সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, ‘রাজনীতি সম্পর্কে সাধারণ মানুষের ধারণা, যার কিছু হয় না, সেই যায় রাজনীতিতে। সব সময় ধরে নেওয়া নয়। এটি অপদার্থদের আখড়া। কিন্তু নরেন্দ্র মোদি দেখিয়ে দিয়েছেন, বিশ্বাসযোগ্যতা বজায় রেখে দক্ষ প্রশাসনের মাধ্যমে সুদৃঢ় নেতৃত্ব দেওয়া সম্ভব।’
প্রতিষ্ঠানের লোকজন বলছেন, রাজনীতিতে যাতে আরও ভাল লোক আসে, তার জন্যই তরুণ-তরুণীদের তৈরির চেষ্টা হচ্ছে। এমনকি মহাত্মা গান্ধীও বলেছিলেন, রাজনীতিতে ভাল লোক আসেন না বলেই খারাপ লোকেদের ভীড়। স্পষ্টতই এই প্রচেষ্টার পিছনে রয়েছে দল ও সংঘের কৌশল। কারণ, কোর্স চলাকালীনই ছাত্র-ছাত্রীদের রাজনৈতিক দলের সংস্পর্শে নিয়ে আসা হবে ইনটার্ন হিসেবে। সে ক্ষেত্রে বিজেপির কাজকর্মই দেখানো হবে তাদের। আর কোর্স শেষে বিজেপি বা সংঘে যোগ দেওয়াতেই যাতে ছাত্রদের ঝোঁক বাড়ে, তার চেষ্টাও হবে। পরের লোকসভা নির্বাচনের আগে এই কোর্সের আড়ালে আসলে আরও তরুণদের বিজেপি-আরএসএসের দিকে সুকৌশলে নিয়ে আসাই প্রতিষ্ঠানের ভাবনা।