ঢাকাThursday , 18 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হোটেলগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীর দ্য রেইনট্রি হোটেলে ধর্ষণের ঘটনার পর ঢাকার সব হোটেলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওমেন হলিডে মার্কেট উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, এ ঘটনার (বানানীর ধর্ষণ) পর আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের নজরদারি বৃদ্ধি করেছে, যেন এ ধরনের অপ্রীতিকর ঘটনা আর না ঘটে।
তিনি বলেন, ‘ওই হোটেলের ঘটনায় তদন্ত চলছে। অপরাধী যেই হোক না কেন আমরা তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাব।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসি মেয়র আনিসুল হক।