ঢাকাTuesday , 16 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিএসপি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশে শ্রমিকদের জীবনমান উন্নয়নে ও সুরক্ষা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের জিএসপি সুবিধা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক-শিল্প ঐক্য। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে সংগঠনটি এ দাবি জানায়।
সংগঠন আয়োজিত এই সমাবেশে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও উন্নত দেশগুলো অনেক ত্যাগের মাধ্যমে শ্রমিকের অধিকার, গণতন্ত্র, সমধিকার, মানবাধিকার, নারীর ক্ষমতায়ন ইত্যাদি অর্জনের মাধ্যমে এখন মানবিক মর্যাদায় স্বর্ণশিখরে। বাংলাদেশে বর্তমানে ৪৫ লাখ গার্মেন্টস শ্রমিক, যাদের মধ্যে ৩৫ লাখ নারী শ্রমিক। তাদের জীবনমান উন্নয়নে ও সুরক্ষা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত বাজার সুবিধা প্রত্যাহার না হলে লাখ লাখ শ্রমিক কর্মচ্যুত হবেন। ফলে শ্রমিকদের মানবিক বিপর্যয় ঘটবে।
নারীর ক্ষমতায়নের বক্তারা যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপের দেশ এবং বাংলাদেশের পোশাক ক্রেতা দেশগুলোর প্রতি জিএসপি নামক বেড়াজালের পরিবর্তে তাদের দেশে বাংলাদেশের গার্মেন্টস পণ্যের অবাধ প্রবেশাধিকারের দাবি জানান।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক-শিল্প ঐক্যের আহ্বায়ক সিরাজুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা কফিল উদ্দিন, লীমা ফেরদৌস, লাভলি ইয়াসমিন, আলমগীর রনি।