ঢাকাThursday , 11 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রমবাজার সম্প্রসারণে ইতিবাচক ব্র্যান্ডিংয়ের আহ্বান

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : শ্রমবাজার সম্প্রসারণে দেশকে ইতিবাচক ব্র্যান্ডিংয়ের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জাবেদ আহমেদ।
তিনি বলেন, শ্রমবাজার সম্প্রসারণে দেশকে ইতিবাচক ব্র্যান্ডিং করতে হবে। দেশে এখন আগের তুলনায় আমরা অনেক বেশি দক্ষ কর্মী তৈরি করতে সক্ষম হয়েছি। বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী আমরা কর্মীদেরকে প্রশিক্ষণ প্রদান ও বিদেশে কর্মসংস্থানসহ প্রেরণ করতে পেরেছি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ ও প্রশিক্ষিত কর্মীর কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিলনায়ত-৭১’ এ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দিপ্তী) কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সনদ বিতরণ ও ওরিয়েন্টশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, সরকারের ৭০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কিলস ফর অ্যামপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগামের (এসইআইপি) নির্বাহী প্রকল্প পরিচালক আবদুর রউফ তালুকদার।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, এসইআইপি পিকেএসপি উপ-মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক মো. আবুল কাশেম।
আব্দুর রউফ তালুকদার বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রায় ৭০ লাখ মানুষ কাজ করেন। তারা বছরে প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা পাঠান। আবার বাংলাদেশে প্রায় ২ লাখ বিদেশি কাজ করেন। তারা বাংলাদেশ থেকে বছরে ৫ বিলিয়ন ডলার নিয়ে যান। বাংলাদেশ যদি দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারে তবে বিদেশে থেকে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়বে এবং বাংলাদেশ থেকে বিদেশিরা যে অর্থ নিয়ে যাচ্ছেন তাও রোধ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সনদ প্রদান ছাড়াও দুই জন শিক্ষার্থীকে চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়। ফিকান আইটি সলিউশনের পক্ষে রোকনুজ্জামান ও সাইফুল নামের দুই শিক্ষার্থীকে নিয়োগপত্র প্রদান করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. মাহমুদুল হাসান। এ ছাড়া চারটি প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়। প্রতিষ্ঠান চারটি হচ্ছে ইউথ ফায়ার আইটি, বুস্ট আইটি সলিউশন, অপরচুনিটি আইটি ও টাচটেক আইটি।