ঢাকাSaturday , 6 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদের আগেই গ্রিক দেবীর মূর্তি অপসারণের দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরের আগেই সুপ্রিম কোর্ট চত্বর থেকে গ্রিক দেবীর মূর্তি অপসারণের দাবি জানিয়েছে আওয়ামী ওলামা লীগ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে ওলামা লীগের নেতারা এ দাবি জানান।
বক্তারা বলেন, ‘পবিত্র রমজান মাসের আগেই সুপ্রিম কোর্ট বা জাতীয় ঈদগাহ এলাকা থেকে মূর্তি অপসারণ করতে হবে। নইলে রমজান শরীফ শেষে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ মুসল্লিরা বয়কট করবেন।
সারাদেশে ৫৬০টি মসজিদ তৈরির প্রকল্প নেয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান বক্তারা। মানবন্ধন সমন্বয় করেন ওলামা লীগের সভাপতি মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী। বক্তব্য রাখেন মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার, মাওলানা হাবীবুল্লাহ রূপগঞ্জী।