ঢাকাWednesday , 3 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আস্থা বাড়ছে ওয়ালটন মোবাইলে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী ব্র্যান্ড ওয়ালটন। দেশীয় এ ব্র্যান্ডের অন্যান্য পণ্যের মধ্যে মোবাইল ফোনসেটের বিপুল চাহিদা রয়েছে। দেশীয় এ ব্র্যান্ডের মোবাইল ফোনসেট বাজারে আসার পর ধীরে ধীরে আস্থা অর্জন করছে ক্রেতাদের। রাজধানীর বিভিন্ন মোবাইল মার্কেট ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
রাজধানীর পুরানা পল্টনে মোবাইল ফোনসেটের মার্কেট বায়তুল ভিউ টাওয়ারের একটি দোকানে মঙ্গলবার কথা হয় বিক্রেতা অভি ও সাইফুলের সঙ্গে। অভি বলেন, ‘এই মার্কেটে এক বছরের বেশি সময় ধরে ব্যবসা করছি। শুরু থেকেই ওয়ালটন মোবাইল ফোনসেটের প্রতি ক্রেতাদের আগ্রহ দেখা গেছে। ক্রমেই এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বিক্রিও হচ্ছে ভালো। আস্থাও বেড়েছে।’
তিনি বলেন, ‘বর্তমানে মার্কেটের অন্যান্য ব্র্যান্ডের মোবাইল ফোনসেটের তুলনায় ওয়ালটনের বিক্রি ভালো। আর যে কোনো উৎসব এলে এর চাহিদা আরো বেড়ে যায়। বর্তমানে আমাদের দোকানে ওয়ালটনের প্রিমো এনএইচ-২, প্রিমো জিএফএস ও প্রিমো এনএইচ-২ লাইট মোবাইল ফোনসেট বেশি বিক্রি হচ্ছে।’
ওই মার্কেটে মোবাইল ফোনসেট কিনতে আসা গাজীপুরের মাসুদ হওলাদার বলেন, ‘আমার বড় ভাইয়ের পরামর্শে ওয়ালটন মোবাইল ফোন কিনতে এখানে এসেছি। আমি চাচ্ছি স্বল্প খরচে স্মার্ট ফোন। সে বিবেচনায় ওয়ালটন বেশ ভালো ব্র্যান্ড। তা ছাড়া ওয়ালটন আমাদের দেশীয় ব্র্যান্ড। এটা গর্বের বিষয়।’
বিক্রেতা সাইফুল আরো জানান, ওয়ালটনের অল্প দামের মোবাইল ফোনসেটের ব্যাপক চাহিদা রয়েছে। সাধ ও সাধ্যের কথা বিবেচনা করলে ওয়ালটন মোবাইল ফোনসেট ভালো সার্ভিস দিচ্ছে। প্রায় এক বছর ধরে দেশীয় এই ব্র্যান্ডের পণ্য বিক্রি করলেও কোনো অভিযোগ পাওয়া যায়নি।
সংশ্লিষ্টদের মতে, উন্নত প্রযুক্তি ও ফিচার, সাশ্রয়ী দাম, কিস্তিতে কেনার সুযোগ এবং সহজলভ্য বিক্রয়োত্তর সেবার কারণে দ্রুততম সময়ের মধ্যে গ্রাহকদের আস্থা অর্জন করছে ওয়ালটন।