ঢাকাMonday , 1 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাজের সময় আট ঘণ্টা বেঁধে দেওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : শ্রমিকদের কাজের সময় ৮ ঘণ্টা বেঁধে দিতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ড্রাইভাররা তখনই বেপরোয়া হয়ে দুর্ঘটনা ঘটান, যখন তারা আট ঘণ্টার বেশি ড্রাইভিং করেন। তারা অতিরিক্ত সময় কাজ করে শারিরীক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।’
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশের আগে একটি র‌্যালি বের হয়ে গুলিস্তান, জিপিও মোড়, হাইকোর্ট চত্তর ঘুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ সমাবেশে সভাপতিত্ব করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘দেশে শিশু শ্রম নিষিদ্ধ, এটা বন্ধ করা যেন আজকের দিনের শপথ হয় আমাদের। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এলে শ্রমিকদের বেতন, সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়ে। আর বিএনপি ক্ষমতায় এলে শ্রমিকদের পেটে লাথি পরে, শরীরের রক্ত ঝড়ে, কলকারখানা বন্ধ হয় ও শ্রমিকরা বেকার হয়। আগামী নির্বাচনকে সামনে রেখে ক্ষমতায় এসে আরেকটি হাওয়া ভবন গড়ে তোলার স্বাপ্ন দেখছে বিএনপি।’
তিনি আরও বলেন, ‘শ্রমিক নেতাদের নামে চাঁদাবাজি যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। যদিও শ্রমিক লীগের নামে চাঁদাবাজীর ঘটনা শোনা যায় না। তবে বিচ্ছিন্নভাবে চাঁদাবাজির ঘটনা ঘটলে তা খেয়াল রাখতে হবে এবং নেতাদের সংশোধন হতে হবে।’