ঢাকাFriday , 21 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধাপরাধের মামলার ৯ আসামি গ্রেপ্তার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : খুলনার ডুমুরিয়া থানায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ১১ আসামির মধ্যে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার সকাল পর্যন্ত খুলনা ও ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সাতজনকে খুলনা থেকে এবং দুইজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ডুমুরিয়া থানার দায়ের করা মামলা নম্বর-৭৫। তারিখ- ১ জানুয়ারি, ২০১৭।
গ্রেপ্তার আসামিরা হলেন- আব্দুর রহিম (৬৮), শামসুর রহমান (৭৫), জাহান আলী বিশ্বাস (৬৭), মো. শাজাহান (৬৮), করিম শেখ (৬৮), আবু বকর (৬৭) ও রওশন আলী গাজী (৭২)। সকল আসামির বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন গ্রামে। ঢাকায় গ্রেপ্তারকৃতরা হলেন- নাজের আলী ফকির ও শোহরাব হোসেন সরদার।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্কাস আলী বলেন, শুক্রবার সকাল পর্যন্ত ডুমুরিয়ার খর্নিয়া ও রানাই এবং নগরীর গল্লামারী এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় নাজের আলী ফকির ও শোহরাব হোসেন সরদারকে ঢাকা থেকে একই সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় ১১ জন আসামির মধ্যে নয়জনকে গ্রেপ্তার করা হলো।