ঢাকাWednesday , 19 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-ভুটান ৫ চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর

Link Copied!

নিউজ ডেস্ক : বাংলাদেশ ও ভুটান পাঁচটি দলিল স্বাক্ষর করেছে। এর মধ্যে তিনটি সমঝোতা স্মারক এবং দুটি চুক্তি রয়েছে। মঙ্গলবার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং সংস্কৃতিবিষয়ক এসব চুক্তি ও স্মারক স্বাক্ষর হয়।
রয়্যাল ব্যাংকুয়েট হলে আজ ভুটানের প্রধানমন্ত্রী তেসারিং তোবগের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকের পরে তাদের উপস্থিতিতে এ দ্বিপাক্ষিক চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে অটিজম এবং নিউরোডেভেলপমেন্ট ডিসঅর্ডার সম্পর্কিত একটি সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ভুটানে অবস্থান করছেন।
বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক ডিজি মনোয়ার হোসেন।
অন্যদিকে ভুটান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা চুক্তি ও স্মারকে স্বাক্ষর করেন।