নিজস্ব প্রতিবেদক : আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর বিধানাবলী আয়কর আইন, ২০১৭ হিসেবে পাশ করার বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এছাড়া, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আইন, ২০১৭ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৭ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

