ঢাকাMonday , 17 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারে পানি উৎসবে নিহত ১৪

Link Copied!

Myanmarআন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের পানি উৎসবে ১৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১৫২ জন। সোমবার চীনা বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবার থেকে মিয়ানমারে বাৎসরিক পানি উৎসব শুরু হয়। উৎসব শেষ হয়েছে রোববার।
উৎসব চলাকালে গত চারদিনে বিভিন্ন ঘটনায় দেশটিতে ১৪ জন নিহত ও ১৫২ জন আহত হয়েছে। এসব ঘটনায় ১৪৭টি মামলা হয়েছে। মিয়ানমারের সংবাদমাধ্যম আলনি ডেইলি জানিয়েছে, মদ পান করে গাড়ি চালানোয় দুর্ঘটনা, ধর্ষণ, চুরি ও দলগত মারামারির ঘটনায় এসব মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, গত বছর মিয়ানমারে পানি উৎসব চলাকালে বিভিন্ন ঘটনায় নিহত হয়েছিল ৩৬ জন। এছাড়া আহত হয় আরো ৩১৬ জন।