ঢাকাSunday , 16 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪০ হাজার শ্রমিকের জীবন বিপন্ন হতে পারে

Link Copied!

human_chainনিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরের নির্দেশনার সময় সরকার ও উচ্চ আদালত শ্রমিকদের কোনো স্বার্থ বিবেচনা করেনি অভিযোগ করে এই শিল্পের শ্রমিকরা বলেছেন, ‘এতে প্রায় ৪০ হাজার শ্রমিকের জীবন বিপন্ন হতে পারে।’
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত এক মানববন্ধনে ট্যানারি শ্রমিক নেতারা এ অভিযোগ করেন।
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, ‘পরিবেশবাদীদের দাবির প্রেক্ষিতে সরকার ও মালিক পক্ষ ট্যানারি শিল্প সাভারর স্থানান্তর করছে। এক্ষেত্রে সরকার ও উচ্চ আদালত শুধু মালিকদের স্বার্থ দেখছে। এই শিল্পের সঙ্গে জড়িত প্রায় ৪০ হাজার শ্রমিকের স্বার্থ বিবেচনা করে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে এই শিল্প শ্রমিকদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে।’
জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেসবাহ উদ্দিন বলেন, ‘সাভারে সিইটিপি পূর্ণভাবে চালু করা হয়নি। শ্রমিকদের জন্য কোনো ধরনের সুবিধা রাখা হয়নি। অথচ মালিক পক্ষ সরকারের কাছ থেকে সব ধরনের সুবিধা নিচ্ছে।’
তিনি বলেন, ‘ট্যানারি স্থানান্তরের সুযোগ নিয়ে কিছু সুবিধাবাদী মালিক শ্রমিকদের চাকরিচ্যুত করার পাঁয়তারা করছে। এতে তাদের জীবন বিপন্ন হওয়ার সম্মুখীন। তাই শ্রমিকদের সব বিষয় সরকারের পক্ষ থেকে আরো গভীরভাবে বিবেচনা করা উচিত।’
মানববন্ধনে প্রায় শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন। এ সময় আরো বক্তব্য দেন শ্রমিক নেতা ডা. ওয়াজেদুল ইসলাম খান, নাইমুল হাসান জুয়েল, শামীম আরা ও চৌধুরী আশিকুল প্রমুখ।