ঢাকাSunday , 9 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্যানারি কারখানার জরিমানা মওকুফ

Link Copied!

tenariনিজস্ব প্রতিবেদক : পরিবেশের ক্ষতির কারণে ট্যানারি কারখানাগুলোকে করা জরিমানা মওকুফ করে দিয়েছেন আপিল বিভাগ। জরিমানার মোট ৩০ কোটি ৮৫ লাখ টাকা মওকুফ করে দিলেন আদালত।
একই সঙ্গে সাভারে স্থানান্তরিত হওয়া ট্যানারি কারখানাগুলোর বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রত্যেক ট্যানারি কারখানাকে টোকেন মানি হিসেবে ৫০ হাজার টাকা করে শ্রম মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ তহবিলে ১৫ দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।