ঢাকাSaturday , 8 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্রেডিট কার্ডে ২৫ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ

Link Copied!

Credit_Cardঅর্থনৈতিক প্রতিবেদক : ক্রেডিট কার্ডে সর্বোচ্চ ঋণসীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে জামানত ছাড়া সর্বোচ্চ ১০ লাখ এবং জামানতের বিপরীতে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। আগে ক্রেডিট কার্ডের বিপরীতে বিনা জামানতে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা এবং জামানতের বিপরীতে সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ পাওয়া যেত।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ব্যক্তিগত ঋণসহ বিভিন্ন জিনিস কেনাকাটায় জামানতবিহীন ঋণসীমা তিন লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে। অন্যদিকে জামানত নিয়ে এখন থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে। আগে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নেওয়ার সুযোগ ছিল।
তবে বর্তমানে ব্যাংক খাতের গড় সুদ হার সিঙ্গেল ডিজিটে নেমে এলেও ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ১৮ থেকে ৩০ শতাংশ পর্যন্ত সুদ নেওয়া হয়।
এর আগে সর্বশেষ ২০০৪ সালে এক সার্কুলারের মাধ্যমে ক্রেডিট কার্ড ও ব্যক্তিগত ঋণ সীমা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘ সময়ে চাহিদা বৃদ্ধি ও ব্যাংকগুলোর কাছে থাকা উদ্বৃত্ত অর্থ বিনিয়োগে আনার লক্ষে এখন উভয় ক্ষেত্রে ঋণসীমা বাড়ানো হয়েছে।