ঢাকাSaturday , 8 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পানগুছি নদীতে সেতু নির্মাণের দাবি

Link Copied!

Riverনিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীতে সেতু নির্মাণের দাবি জানিয়েছে ঢাকাস্থ মোরেলগঞ্জ কল্যাণ সমিতি এবং মোরেলগঞ্জ ফাউন্ডেশন। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতারা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, মোরেলগঞ্জ উপেজলা সদরের পানগুছি নদীতে সম্প্রতি ১২৫ জন যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সরকারি হিসাব অনুযায়ী ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
অতিরিক্ত যাত্রী বহন, ঠিকাদার বা ইজারাদারের ইচ্ছামত ট্রলার চালানো, ঘাট এলাকায় জাহাজ নিয়ন্ত্রিত গতিতে না চালানো এবং প্রশাসনের তদারকি না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এ অবস্থায় পানগুছি নদীতে সেতু নির্মাণ করা দলমত নির্বিশেষে এলাকাবাসীর প্রাণের দাবি।
মানববন্ধনে প্রাক্তন অতিরিক্ত সচিব সরোয়ার হোসেন, মোরেলগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম মিলন, মোরেলগঞ্জ ফাউন্ডেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ উপস্থিত ছিলেন।