ঢাকাSaturday , 8 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর নামে হচ্ছে দিল্লির পার্ক স্ট্রিট

Link Copied!

mojibনিউজ ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির পার্ক স্ট্রিটের নাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ দিনের সরকারি সফরে ভারতে আসার একদিন আগে এনডিএমসি এ সিদ্ধান্ত অনুমোদন করেছে।
নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) বন্ধুত্বের নিদর্শন হিসেবে এ সিদ্ধান্ত অনুমোদন করেছে বলে জানিয়েছে। এনডিএমসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের জানান, ‘শেখ হাসিনার সফরের প্রাক্কালে পার্ক স্ট্রিটের নাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বের নিদর্শন হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এনডিএমসির কর্মকর্তারা জানান, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ ১২ জন কাউন্সিল সদস্য এ প্রস্তাবে সম্মতি দেন। এনডিএমসির ভাইস চেয়ারম্যান করন সিংহ তানোয়ার বলেন, বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পৌঁছার আগেই পরিবর্তনের এ কাজ বোর্ড অনুমোদন করবে।