ঢাকাFriday , 7 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যেতে চান মোদি

Link Copied!

Modiনিউজ ডেস্ক : বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার এক টুইটার বার্তায় এ কথা জানিয়েছেন মোদি।
শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর প্রটোকল ভেঙে স্বাভাবিক যান চলাচলের মধ্যে দিয়ে শুক্রবার ইন্দিরা গান্ধী বিমানবন্দরে পৌছান তিনি।
পরে টুইটার বার্তায় মোদি বলেন, ‘বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের জন্য উষ্ণ অভ্যর্থনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমি দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।’ উল্লেখ্য, শুক্রবার ‍দুপুরে চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে পৌছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।