ঢাকাThursday , 6 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইডিআরএ’র চলতি দায়িত্বে গকুল চাঁদ

Link Copied!

logo-Idraঅর্থনৈতিক প্রতিবেদক : দেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যানের চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে সংস্থাটির সদস্য গকুল চাঁদ দাসকে। বর্তমান চেয়ারম্যান এম শেফাক আহমেদের মেয়াদ ৮ এপ্রিল শেষ হবে। একজন নিয়মিত চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত সময়ের জন্য গকুল চাঁদ বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার আইডিআরএ সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বীমা অধিশাখার উপসচিব মো. সাঈদ কুতুব স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ গতকাল বুধবার সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও আইডিআরএতে পাঠানো হয়েছে।
তবে চেয়ারম্যানের দায়িত্ব পালনের আগে গকুল চাঁদ সদস্য পদের দায়িত্ব কর্তৃপক্ষের অপর সদস্য মো. মুরশিদ আলমের কাছে হস্তান্তর করবেন। অর্থ মন্ত্রণালয়ের প্রাক্তন অতিরিক্ত সচিব গকুল চাঁদ চলতি বছরের ১ মার্চ থেকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য পদে পরবর্তী তিন বছরের জন্য যোগ দেন।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি আইডিআরএর একটি সদস্য পদ খালি হয়। ওই পদে তিন বছর ছিলেন প্রাক্তন অতিরিক্ত সচিব মো. কুদ্দুস খান। তিনি গত ২৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। তার শুন্য পদে যোগদান করেন গকুল চাঁদ দাস।
এদিকে গত ২ মার্চ আইডিআরএ’র আরো দুই সদস্য জুবের আহমেদ খান ও সুলতান উল-আবেদিন মোল্লার তিন বছরের মেয়াদ শেষ হয়। এ ছাড়া আগামী সেপ্টেম্বরে মেয়াদ শেষ হবে অপর সদস্য মুর্শিদ আলমের।
উল্লেখ্য, সংস্থাটির বর্তমান চেয়ারম্যান এম শেফাক আহমেদ দুই মেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০১৪ সালের ৯ এপ্রিল আইডিআরএর দায়িত্ব হাতে নেন তিনি।
আইডিআরএর চারজন সদস্য এবং একজন চেয়ারম্যান সমন্বয়ে মোট পাঁচ সদস্য বিশিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়।