ঢাকাThursday , 6 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের কাজ

Link Copied!

kamal-Home-ministerনিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার সব নাগরিকের অধিকার ও সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার সচিবালয়ে দেশের ৬৯তম পাসপোর্ট অফিসের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সচিবালয়ে পাসপোর্ট অফিস চালু হওয়ায় এখানকার কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত সেবা নিতে পারবেন।’
অনুষ্ঠানে তিনি বলেন, ‘পাসপোর্ট পাওয়া সব নাগরিকের অধিকার। সরকার এ অধিকার ও সেবা মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। এ কারণে আমরা প্রতিটি জেলায় পাসপোর্ট অফিস করছি। ঢাকা ক্যান্টনমেন্টেও একটি অফিস করেছি।’ মন্ত্রী আরো বলেন, ‘শুধু পাসপোর্ট সেবাই নয়, সরকার জনগণকে সেবা দিতে আরো কিছু প্রকল্প হাতে নিয়েছে।’
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।