ঢাকাWednesday , 5 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে ‘রহস্যময়’ বিস্ফোরণে নিহত ৪

Link Copied!

pakistanআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের লাহোরে এক রহস্যময় বিস্ফোরণে নিহত হয়েছেন চারজন। বুধবার লাহোরের বেদিয়ান সড়কে এ বিস্ফোরণে আহত হয়েছে কমপক্ষে ১৮ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডন অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, সেনাবাহিনীর একটি গাড়ির পাশে এক আত্মঘাতী নিজেকে উড়িয়ে দেওয়ায় এই বিস্ফোরণ হয়। তবে আরেক সূত্র জানিয়েছে, এটি ছিল সিলিন্ডার বিস্ফোরণ। পাঞ্জাব প্রাদেশিক সরকার এক টুইটে জানিয়েছে, বিস্ফোরণের সঠিক কারণ নির্ণয়ে তদন্ত চলছে।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, চলমান আদমশুমারিতে ব্যবহৃত একটি গাড়ি লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। কথা বলার জন্য দায়িত্বপ্রাপ্ত না হওয়ায় তিনি নাম প্রকাশ করেননি। এ বিস্ফোরণে পাশে পার্কিং করা কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। এলাকাটি ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে লাহোরের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।