ঢাকাWednesday , 5 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেনমার্ক থেকে মেশিনারিজ আনবে মেঘনা সিমেন্ট

Link Copied!

MCMLঅর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভু্ক্ত সিমেন্ট খাতের কোম্পানি মেঘনা সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ নতুন মেশিনারিজ আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটি ডেনমার্ক থেকে তাদের প্রয়োজনীয় মেশিনারিজ আনবে। এ লক্ষ্যে ডেনমার্কের কোম্পানি এফএলএস মিডথ এ/এস এর সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সিমেন্ট প্রস্তুতকরণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে ভার্টিক্যাল রোলার মিল (ভিআরএম) মেশিনারিজ আমদানি করবে মেঘনা সিমেন্ট, যার উৎপাদন ক্যাপাসিটি হবে ২০ লাখ মেট্রিক টন।
এ ছাড়া নতুন মেশিন আমাদানির জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডেরে কাছ থেকে ঋণ সুবিধা গ্রহণ করা হবে বলে মেঘনা সিমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে।