ঢাকাTuesday , 4 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় বিষাক্ত গ্যাস হামলায় নিহত ৩৫

Link Copied!

syriaআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তর-পশ্চিমে বিমান থেকে পরিচালিত বিষাক্ত গ্যাস হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। ইদলিব প্রদেশের শেইখুন শহরে এ হামলা চালানো হয়েছে বরে মঙ্গলবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, বিষাক্ত গ্যাসের প্রভাবে শহরের ৩৫ বাসিন্দা নিহত হয়েছে। আরো প্রায় অর্ধশত লোক শ্বাসযন্ত্র ও অন্যান্য সমস্যায় ভুগছে। তবে কী জাতীয় গ্যাসে এ ঘটনা ঘটেছে তার নাম জানাতে পারেনি লন্ডনভিত্তিক সংস্থাটি।
সংস্থাটি আরো জানিয়েছে, সিরিয়ার বিমান বাহিনী না কি সরকারের মিত্র রুশ বিমান বাহিনী এ হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। হতাহতরা সবাই বেসামরিক নাগরিক। এদের মধ্যে ৯ শিশুও রয়েছে।
প্রসঙ্গত, ইদলিব প্রদেশের প্রায় পুরোটাই এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। এখানে সরকারি বাহিনী ও রুশ বিমান বাহিনী নিয়মিত হামলা চালায়।