ঢাকাTuesday , 4 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক খুনে পত্রিকার ছাপা বন্ধ

Link Copied!

mexicoআন্তর্জাতিক ডেস্ক : ছাপা বন্ধের ঘোষণা দিল মেক্সিকোর একটি স্থানীয় সংবাদপত্র। সাংবাদিকদের ওপর সহিংসতা ও এর জন্য দায়ীদের শাস্তি না হওয়ার অভিযোগ এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পত্রিকার সম্পাদক ।
নর্তে দে সিউদাদ হুয়ারেস পত্রিকার শেষ সংখ্যা বেরিয়েছে রোববার। এর অনলাইন সংস্করণও শিগগিরই বন্ধ হবে বলে জানানো হয়েছে।
গত মাসে পত্রিকার চিহুয়াহুয়া সিটি প্রতিনিধি মিরোস্লাভা ব্রিচকে তার বাসার সামনে নিজ গাড়িতে গুলি করে হত্যা করা হয়। ঘাতকরা লাশের ওপর নোট রেখে যায়, ‘বেশি কথা বলার জন্য এই সাজা’। মেক্সিকোতে মার্চে আরো দুজন সাংবাদিক খুন হন।
মিরোস্লাভা ব্রিচ অপরাধচক্র ও রাজনীতিকদের গোপন আঁতাত নিয়ে প্রচুর লেখালেখি করতেন। ব্রিচের পত্রিকা নর্তে দে সিউদাদ হুয়ারেস-এর সম্পাদক ওস্কার কান্তু বলেন, জীবনের মূল্যে যদি সাংবাদিকতা করতে হয়, তবে তিনি বা তাঁর সহকর্মীরা তা করতে প্রস্তুত নন।
সাংবাদিকদের জন্য বিশ্বের বিপজ্জনকতম দেশগুলোর একটি মেক্সিকো। দেশটিতে ১৯৯২ থেকে ৩৫ জন সাংবাদিক খুন হয়েছেন পেশাগত কারণে। আরো ৫০ জন নিহত হয়েছেন অনির্দিষ্ট কারণে। গত মাসে চিহুয়াহুয়ার গভর্নর বলেন, অপরাধচক্র দমনে তারা অপারগ। কেন্দ্রীয় সরকারে সাহায্য দাবি করেন তিনি।