ঢাকাTuesday , 4 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একনেকে ৭ প্রকল্পের অনুমোদন

Link Copied!

Ekneakনিজস্ব প্রতিবেদক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৭ হাজার ৮৯০ কোটি টাকা।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ত্বে একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
পরিকল্পনা মন্ত্রী বলেন, আজকের উপস্থাপিত ৭টি (নতুন ও সংশোধিত) প্রকল্পের মোট ব্যয় ৭ হাজার ৮৯০ কোটি টাকা। এর মধ্যে জিওবি ৩ হাজার ৮৭৬ কোটি ৩২ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৪ হাজার ১৩ কোটি ৬৮ লাখ টাকা।
এ সময় আরো উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এএ মান্নান, পরিকল্পনা সচিব তারিক-উল-ইসলাম, সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল ইসলাম প্রমুখ।