নিজস্ব প্রতিবেদক : স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন, ২০১৭ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।এছাড়া, ২৩ জুলাই জাতীয় পাবলিক সার্ভিস দিবস হিসেবে অনুমোদন ও জাতীয় চলচ্চিত্র নীতিমালা, ২০১৭ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জাতীয় পাবলিক সার্ভিস দিবসকে ‘ক’ শ্রেণির দিবস হিসেবে অনুমোদন দেওয়া হয়।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

