ঢাকাMonday , 3 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে দীর্ঘতম ‘সড়ক-সুড়ঙ্গ’ উদ্বোধন

Link Copied!

India_আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দেশের দীর্ঘতম সড়ক-সুড়ঙ্গ উদ্বোধন করেছেন। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে মধ্যে চেনানি ও নাশরি পর্যন্ত ৯ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ সড়ক-সুড়ঙ্গ নির্মাণ করেছে ভারত।
চেনানি-নাশরি সুড়ক-সুড়ঙ্গটি জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী মোদি। উদ্বোধনী অনুষ্ঠানে মোদির পাশে ছিলেন জম্মু ও কাশ্মীর রাজ্যের গভর্নর এন এন বোরা ও মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতিন গড়কড়ি।
টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অনলাইনের খবরে রোববার এ তথ্য জানানো হয়েছিল।
উদ্বোধন উপলক্ষে বোরা ও মেহবুবাকে নিয়ে সুড়ঙ্গে কিছু দূর হাঁটেন এবং জিপে চড়েন প্রধানমন্ত্রী মোদি। আড়াই হাজার কোটি রুপির বেশি ব্যয় করে পাঁচ বছরেরও বেশি সময় ধরে নির্মাণ করা হয় এটি।
জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ভয়ংকর পাহাড়ি অংশের পরিবর্তে চেনানি-নাশরি সুড়ঙ্গ ব্যবহার করে নিরাপদে গন্তব্যে পৌঁছানো যাবে। পথ কমে যাবে ৩০ কিলোমিটার।
নিরাপদ যাত্রায় জ্বালানিরও সাশ্রয় হবে। প্রতিদিন গড়ে ২৭ লাখ রুপির জ্বালানি সাশ্রয় হবে।
এই সড়ক-সুড়ঙ্গটি দুই ভাগে বিভক্ত। অক্সিজেনের অভাব যাতে না হয়, সেজন্য বিশেষভাবে ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে। কোনো গাড়িতে ত্রুটি দেখা দিলে যাতে পার্কিং করা যায়, তারও ব্যবস্থা রয়েছে।